Showing posts with label রাজধানী. Show all posts
Showing posts with label রাজধানী. Show all posts

Sunday, October 20, 2024

 শেখ হাসিনা বাংলাদেশে আসার পড়  কারাবন্দি করলেন পুলিশ

শেখ হাসিনা বাংলাদেশে আসার পড় কারাবন্দি করলেন পুলিশ

 


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। বেশ কয়েকটি দুর্নীতির মিথ্যা মামলায় আসামি করে ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করে তখনকার সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। গ্রেফতারের আগে খোলা চিঠিতে অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। পরে অব্যাহত চাপের মুখে ১১ মাস পর শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ওয়ান-ইলেভেন সরকার।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা চলাকালে এ দিন ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে তাকে গ্রেফতার করে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসাবে পালন করে থাকে। দিনটি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।

২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধা সদন ঘেরাও করে। সে সময় তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধা সদন থেকে বাহিরে নিয়ে আসে এবং তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাসিনার জামিন আবেদন নামঞ্জুর করেন। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জাতীয় সংসদ এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এদিকে গ্রেফতারের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি চিঠির মাধ্যমে জনগণ এবং দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


 আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অনড় দাবি, ক্রমাগত প্রতিরোধ আন্দোলন এবং বঙ্গবন্ধু কন্যার আপসহীন ও দৃঢ় মনোভাবের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

Saturday, October 19, 2024

নির্বাচনে 'লেভেল প্লেইং ফিল্ড' চায় আওয়ামী লীগ

নির্বাচনে 'লেভেল প্লেইং ফিল্ড' চায় আওয়ামী লীগ

 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সমান সুযোগ) চায় আওয়ামী লীগ। নির্বাচনের আগে ভোটের সেই পরিস্থিতি তৈরি করতেও আহ্বান জানানো হয়েছে। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। 

আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সাক্ষাতকারে ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে এমন কথা জানিয়েছেন।

এমন কথার প্রতিক্রিয়া জানতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে কালের কণ্ঠের কথা হয়। 

নেতারা বলছেন, কোনো এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন সম্ভব নয়। নির্বাচন করবে ইসি (নির্বাচন কমিশন)। ইসি ছাড়া তো নির্বাচন করার সুযোগ নেই।

তবে দ্রুত নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। রাজনৈতিক দল ছাড়া দেশ ভালো চলতে পারে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, ‘নির্বাচনের আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে এখন মানবাধিকার, সুশাসন, বিচার কিছুই নেই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। খুনিদের ইনডেমনিটি দেওয়া হচ্ছে। এগুলো ঠিক করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ নির্বাচন দিক।

Friday, October 18, 2024

২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

২ ঘণ্টায়ও শাহবাগ ছাড়েনি আউটসোর্সিং কর্মচারীরা, যানজটে ভোগান্তি

 


শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেও আউটসোর্সিং কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন।

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পুলিশ আবার পেছনে সরে যায়।


এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার আউটসোর্সিং কর্মচারীর। শাহবাগ অবরোধ করে তারা চাকরি জাতীয়করণের দাবি জানান।



Wednesday, September 18, 2024

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় আসলে কী হয়েছিল

এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় আসলে কী হয়েছিল


ঝুঁকিপূর্ণভাবে ট্রাকে চড়ে এক্সপ্রেসওয়েতে উঠতে বাধা দেন টোল প্লাজার কর্মীরা। এতে ক্ষুব্ধ হন ট্রাকের যাত্রীরাছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় সেখানকার কর্মীদের সঙ্গে একটি ট্রাকের যাত্রীদের হট্টগোলের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনাটি আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকের।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ছোট ট্রাকভর্তি মানুষ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছিলেন। কুড়িল টোল প্লাজায় ব্যারিকেড ফেলে গাড়িটিকে আটকে দেওয়া হয়। এ সময় পাঁচ-সাত ব্যক্তি ট্রাক থেকে নেমে এসে টোল প্লাজায় কর্তব্যরত কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তারা টোল প্লাজার কর্মীদের ধাক্কা দেন এবং ব্যারিকেড দণ্ডটি ভেঙে ফেলেন। একপর্যায়ে তারা ট্রাকে চড়ে এবং এক্সপ্রেসওয়েতে উঠে চলে যান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন হাসিব হাসান খান রাতে প্রথম আলোকে বলেন, সাধারণত ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ট্রাকে দাঁড়িয়ে ভ্রমণ করলে বা ট্রাকভর্তি পণ্য ও মালামাল শক্তভাবে বাঁধা না থাকলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেওয়া হয় না। আলোচিত ছোট ট্রাকটির পেছনে ১০-১৫ জন মানুষ দাঁড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার চেষ্টা করেন। এ সময় সেখানের টোল প্লাজার কর্মচারীরা বলেন, এভাবে দাঁড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে না। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি ওই ট্রাক থেকে নেমে এসে কর্মীদের ধাক্কা দেন। তাঁরা বলেন, কর দিয়ে গাড়ি চালাব, ‘বাধা দেবে কে?’। ওই ব্যক্তিরা উত্তেজনা দেখালে টোল আদায়কারী ব্যক্তি কাউন্টারের গ্লাস লাগিয়ে দেন। একপর্যায়ে ওই ব্যক্তিরা ব্যারিকেড দণ্ডটি সরিয়ে ট্রাকে চড়েন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে চলে যান।

হাসিব হাসান বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ ট্রাকে চড়তে দেওয়া হয় না। কারণ, চলন্ত অবস্থায় যে কোনো কেউ ট্রাক থেকে পড়ে গেলে পেছন থাকা গাড়ির নিচে চাপা পড়ে হতাহত হতে পারেন। এ ছাড়া ট্রাকভর্তি পণ্য শক্তভাবে বাঁধা না থাকলে তা রাস্তায় পড়ে গেলে পেছন থেকে আসা যানবাহনের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে।