Showing posts with label অর্থনীতি. Show all posts
Showing posts with label অর্থনীতি. Show all posts

Sunday, October 20, 2024

 শেখ হাসিনা বাংলাদেশে আসার পড়  কারাবন্দি করলেন পুলিশ

শেখ হাসিনা বাংলাদেশে আসার পড় কারাবন্দি করলেন পুলিশ

 


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। বেশ কয়েকটি দুর্নীতির মিথ্যা মামলায় আসামি করে ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করে তখনকার সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। গ্রেফতারের আগে খোলা চিঠিতে অধিকার আদায় ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। পরে অব্যাহত চাপের মুখে ১১ মাস পর শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ওয়ান-ইলেভেন সরকার।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা চলাকালে এ দিন ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে তাকে গ্রেফতার করে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসাবে পালন করে থাকে। দিনটি উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।

২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধা সদন ঘেরাও করে। সে সময় তিনি ফজরের নামাজ আদায় করছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গ্রেফতার করে সুধা সদন থেকে বাহিরে নিয়ে আসে এবং তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাসিনার জামিন আবেদন নামঞ্জুর করেন। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন জাতীয় সংসদ এলাকায় স্থাপিত বিশেষ সাবজেলে রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এদিকে গ্রেফতারের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটি চিঠির মাধ্যমে জনগণ এবং দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


 আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর অনড় দাবি, ক্রমাগত প্রতিরোধ আন্দোলন এবং বঙ্গবন্ধু কন্যার আপসহীন ও দৃঢ় মনোভাবের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

Saturday, October 19, 2024

সোনার ভরি ১ লাখ ৪০ হাজার, দেশের ইতিহাসে সর্বোচ্চ

সোনার ভরি ১ লাখ ৪০ হাজার, দেশের ইতিহাসে সর্বোচ্চ

 


দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

00

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে শনিবার (১৯ অক্টোবর) এ দাম বাড়ানো সিদ্ধান্ত হয়েছে। রোববার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সোনার দাম কিছুটা কমানো হয়। তার আগে ২৫ ও ২৬ সেপ্টেম্বর দু’দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। ২৬ সেপ্টেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। দেশের বাজারে এটিই এতদিন সোনার সর্বোচ্চ দাম ছিল।

এখন দাম বাড়ানোয় সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৪৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৮৩১ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর সব থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২০১ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৭৪ টাকা কমিয়ে ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়। আজ শনিবার পর্যন্ত এ দামেই সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।